Sirajus Salekin Musical night 2018

Redgum Centre, Wentworthville

September 29, 2018 6:00 pm - 10:00 pm Redgum Centre, Wentworthville

 

সিরাজুস সালেকিন একজন খাঁটি বাঙ্গালি। তিনি জীবনকে দেখেন সুরের আধ্যাত্মিকতার ভিতর দিয়ে। আবহমান বাংলার শুদ্ধ সংস্কৃতিতে তাঁর বসবাস। জনপ্রিয়তার মোহে তিনি কোনরকম সংমিশ্রণে নিজেকে বিকিয়ে দেন নি। আবার সেই মানুষটিই সময়কে অতিক্রম করে চলা দুর্দান্ত আধুনিক একজন। তাই এই দুস্তর পরবাসে সিরাজুস সালেকিন একক, অদ্বিতীয়, একজন সর্বাঙ্গীণ শিল্পী।

৮ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনের হাতেখড়ি বাবার কাছে। বাবা মরমী শিল্পী শ্রদ্ধেয় আব্দুল লতিফ।

৩৯ বছর বয়সে তিনি নোঙ্গর ফেলেন এই সুদূর প্রবাসে। এখন তাঁর ৬৩ বছর বয়স। আজো গানেই তাঁর বসবাস। সুরই তাঁর সাধনা।

বাংলা সংস্কৃতিকে তিনি শুধু ধারণ করেই পরিতৃপ্ত হতে পারেননি। সে আগুন ছড়িয়ে দিতে চেয়েছেন সবখানে, সবখানে। প্রতিষ্ঠা করেছেন প্রতীতি ১৯৯৭ সালে। আমরা যারা এর সভ্য, আমরা জানি প্রতীতি শুধু একটি গান শেখার সংগঠন নয়, এটি আমাদের চেতনার চর্চা কেন্দ্র।

একজন মহীরুহ হয়ে তিনি আমাদের আশ্রয় দেন। আমাদের স্বপ্নগুলো তাঁর ছায়ায় ডালপালা মেলে। আবার সুরের আগুন জ্বালিয়ে তিনিই আমাদের উদ্দীপিত করেন। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, আমাদের সংগ্রামের ইতিহাস তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন পরম যত্নে।
তাঁর কাছে আমাদের অঙ্গীকার , শুধু সুরের শুদ্ধতা নয়, মা ও মাটির প্রতি ভালবাসায় আমাদের চেতনার উন্মোচন। এই আলোর মশাল থাকুক চির জাগরুক।

Get Direction here

Tickets purchased for this event online will incur the following:

    •  Choose your seat online
    •  Ticket can be purchased on the event day also
    • No refunds or exchanges
    • Upto $2 booking & handling fees a ticket
    •  Free admission for Children under 8
    •  Address info not required on Payment field

Event info: 0478 415 496

Ticketing Support: 0424 502 666

18°C – 15°C

Duration 4HRS

Parking available on the venue 

Food available at interval 

Event organised by

Protitee official logo

Media partner